শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে ভয়াবহ রুপ নিচ্ছে করোনা, একদিনে ১৯ জনের মৃত্যু

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে হঠাৎ করেই ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা। কঠোর লকডাউনেও থামানো যাচ্ছেনা মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। তাইতো গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে নতুন করে রেকর্ড সংখ্যক ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ এবং উপসর্গ নিয়ে ৯ জন রয়েছেন।

[৩] এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৩৫৬ জনের পরীক্ষা করে ১৬৮ জন করোনা পজিটিভ হয়েছেন।জানা গেছে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য সর্বমোট ৫১৬ টি সিট থাকলেও ভর্তি রয়েছেন ৩৭৫ জন করোনা রোগী।

[৪] ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮ জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়। সনাক্তের হার ৪৭.১৯ শতাংশ। তিনি বলেন, গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা একটু কম থাকলেও তবে আজ শনিবার (১০ জুলাই) শনাক্তের ও মৃত্যুর সংখ্যা আবার বেড়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়