শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১১:৫৭ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় সোহানুর রহমান (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল হোসেন নামে এক কনস্টেবল আহত হয়েছেন। জাগোনিউজ২৪

শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গ্রামের সবুর হোসেনের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমার জানান, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওই দুই সদস্য সোহানুর ও নাজমুল মোটরসাইকেল নিয়ে রাতে মহাসড়কে টহলে নিয়োজিত ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন তারা। প্রথমে তাদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সোহানুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নাজমুল গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়