শিরোনাম
◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘রেহানা মরিয়ম নূর’ ছবি নিয়ে আলোচনা

ইমরুল শাহেদ: বুধবার কানের পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে আবদুল্লা মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। এ সময় সিনেমা হলে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের অতিথি ও সংবাদকর্মীরা। রেহানা মরিয়ম নূরকে নিয়ে বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বেশ কিছু আলোচনাও।

ডয়েচে ভেলের ইংরেজী ভার্সানে বলা হয়েছে, ‘১ ঘন্টা ৪৭ মিনিটের এই ছবিটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিক স্থান করে নেওয়ার মধ্য দিয়ে অতীতের অচলাতন ভেঙ্গে দিয়েছে।’ ছবির গল্প নিয়ে বলা হয়েছে, রেহানা মরিয়ম নূর একজন নারী। তাকে তুলে আনা হয়েছে সমাজের এমন একটি স্তর থেকে, যেখানে যৌনতা ও লিঙ্গভিত্তিক কুপ্রথা একেবারেই স্বাভাবিক।’

হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়েছে, দর্শক একটা পর্যায় পর্যন্ত ছবির নায়িকার সঙ্গেই গল্পের মধ্যে বিচরণ করে। তবে এটা বলা যেতে পারে যে, ছবিটির মনস্তাত্বিক ও নৈতিক চৌহদ্দিতে বিচরণে স্থির কোনো দৃষ্টিভঙ্গি নেই। এজন্য দর্শক একই সময়ে দুটি পৃথক দিকের প্রতি নজর দিতে পারেন না। পরিচালক সাদ অভিনেত্রী বাঁধনকে চতুর্দশপদী সনেটের মতো নাটকের উচ্চমাত্রার সঙ্গে সঙ্গতি রেখে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন।

স্ক্রিন ডেইলি বলেছে, ছবিটির প্রোটাগনিস্টকে নৈতিকতার মাইক্রোস্কোপ হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং রেহানাকে শৈল্পিক মনস্তাত্বিকতায় উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছে দি প্লেলিস্ট।

 

 

  • সর্বশেষ