শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলুটিলা পর্যটন কেন্দ্রে দৃষ্টিনন্দন নির্মাণাধীন ঝুলন্ত ব্রিজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

মোবারক হোসেন: [২] চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান,এনডিসি খাগড়াছড়ির আলুটিলায় নির্মাণাধীন ব্রিজের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।

[৩] ভ্রমন পিপাসু পর্যটকদের বিনোদনের নতুন মাত্রা যোগ করতে ঝুলন্ত ব্রিজ নির্মাণে জেলা প্রশাসকের এ মহতি উদ্যোগের প্রশংসা করেন বিভাগীয় কমিশনার। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসানকে ব্রিজের গুরুত্ব এবং এর নানা দিক অবহিত করেন। আলুটিলা পর্যটন কেন্দ্রে সৌন্দর্য বৃদ্ধির জন্য দৃষ্টিনন্দন এ ঝুলন্ত ব্রিজটি নির্মাণ করা হলে পর্যটকদের আরো আকর্ষণ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

[৪] এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদ মোমেন মজুমদার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে মোঃ সাজ্জাদ হোসনে, খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার ডেপুটি কালেক্টর (এনডিসি) বাসুদেব কুমার মালো, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন ঠিকাদার মো: বিল্লাল হোসেনসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সকল ম্যাজিষ্ট্রেটরা উপস্থিত ছিলেন।

[৫] ৮১লাখ টাকা ব্যায়ে ১৮৪ফুট দৈর্ঘ এ ব্রিজটি নির্মাণ করা হচ্ছে আধুনিক ডিজাইনে। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মো: বিল্লাল হোসেন জানান, জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শ নির্দেশনায় কাজটি সুন্দর ও আকর্ষণীয় করে যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করবো। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজটি শেষ করতে পারবো বলে আশাবাদী এই ঠিকাদার। খাগড়াছড়ি জেলা প্রশাসকের অর্থ্যায়নে কাজটি তদারকি করছে গণপূর্ত বিভাগ।

 

  • সর্বশেষ