শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:১২ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২১, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এজন্যই নুসরাতের বিয়ে টিকল না’

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় তারকারা কত অদ্ভুত আক্রমণের শিকার হন। কোনো ছবি বা ভিডিও শেয়ার করলেই তা নিয়ে অনুসারীদের নানারকম মন্তব্যের ঝড় ওঠে। আর তারকার নাম যখন নুসরাত জাহান কিংবা শ্রাবন্তী চ্যাটার্জি, তখন সেই নেতিবাচক মন্তব্যের পরিমাণটা হু-হু করে বেড়ে যায়।

টালিউডের অভিনেত্রী নুসরাত ও শ্রাবন্তী ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারণে সমালোচিত। প্রায়শই তাদের নিয়ে বিতর্ক হয়। যার কারণে তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোর কমেন্টবক্সে সিংহভাগ মন্তব্যই নেতিবাচক ও আক্রমণাত্বক।

নুসরাত বর্তমানে অন্তঃসত্ত্বা। এই সময়ে তাকে সময় দিচ্ছেন বন্ধুরা। সম্প্রতি ছুটে এসেছেন অভিনেত্রী শ্রাবন্তী ও তনুশ্রী চক্রবর্তী। তারা একসঙ্গে পার্টি করেছেন। এরপর তিনজন সেলফিবন্দি হয়েছেন।

ছবিটি তনুশ্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ক্যাপশনে কেবল তিনটি হার্ট ইমোজি দেন অভিনেত্রী। আর ছবিটি প্রকাশ্যে আসার পরই তা নিয়ে শুরু হয়ে যায় নানা রকম মন্তব্য।

নেতিবাচক ইঙ্গিত করে কেউ লিখেছেন ‘রতনে রতন চেনে’। কেউ লিখেছেন, ‘মাদক সেবনের পর ছবিটি তুলেছেন’। আবার অন্য এক অনুসারী মন্তব্য করেছেন, ‘এজন্যই নুসরাতের বিয়ে টিকল না। এই দুটোর সাথে ঘোরে বলে’।

উল্লেখ্য, ২০১৯ সালে ভালোবেসে নিখিল জৈনকে বিয়ে করেছিলেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বছর খানেক সংসার করার পর গত বছরের শেষ দিকে তারা আলাদা হয়ে যান। বর্তমানে টালিউডের অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। কেবল প্রেম নয়, তারা একসঙ্গে বসবাস করছেন বলেও জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়