শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৮:২৮ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জের অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। একই সঙ্গে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

[৩] শুক্রবার (০৯ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহতদের স্বজনদের সহায়তার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

[৪] তিনি বলেন, যেসব শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন তাদের শ্রমিক কল্যাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা দেয়া হবে।

[৫] অগ্নিকাণ্ড ঘটার পরপরই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের এ দুর্ঘটনায় হতাহতের খোঁজ খবর রাখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের হাসপাতালে থেকে চিকিৎসা তদারকির নির্দেশ দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়