শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা ৬৫ দিন অনশনের পর ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে বাধ্য হচ্ছে ইসরায়েল

নুরে আলম: [২] ১০ মাস বন্দী থাকার পর বিনা বিচারে ফিলিস্তিন বন্দী আবু আতওয়ানকে মুক্তি দিবে বলে জানিয়েছে ফিলিস্তিন কারা সমিতি। মিডিল ইস্ট আই

[৩] প্রশাসনিক শক্তির অধিকারে আতওয়ানকে কোনো মামলা বা বিচার ছাড়াই দশ মাস আটকে রেখেছিলো ইসরায়েল প্রশাসন। এবং তাকে গ্রেপ্তারের জন্য কোনো কারণ বা ন্যায়সঙ্গত কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করেনি ইসরায়েল প্রশাসন।

[৪] এর আগে অনশনের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার অসুস্থতার জন্য তার আইনজীবী তাকে বৃহস্পতিবার ইসরায়েলের কাপালান হাসপাতাল থেকে ফিলিস্তিনের একটি হাসপাতালে স্থানান্তরিত করার জন্য অনুরোধ জানিয়েছিলেন।

[৫] ২৮ বছর বয়সী এই ব্যক্তি গত ৫ মে থেকে সবধরনের ভিটামিন গ্রহণ বাদ দিয়ে দেয়। এবং ৩ জুলাই থেকে সে সবধরনের পানীয় পান করতে অস্বীকৃতি জানায়।

[৬] সম্প্রতি ইসরায়েলের সুপ্রিম কোর্ট তার স্বাস্থ্যের দিক বিবেচনা করে তার এই বন্দীদশা থেকে মুক্তি দিতে সম্মত হয়। কিন্তু আদালত তার অসুস্থতার জন্য তাকে হাসপাতালেই আটকে রাখে।

[৭] এর আগে গত সপ্তাহে তার পরিবার মিডিল ইস্ট আইকে বলে, তার অসুস্থতার জন্য তাকে ভুতের মত দেখা যাচ্ছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়