শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিয়ায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী : [২] নোয়াখালীর হাতিয়ায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্ততিকালে ৩জন ডাকাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনে হাতিয়া স্টেশন। আটকরা হলেন- আব্দুর রব বাহিনীর প্রধান আব্দুর রব (৫৫) ও তার দুই সহযোগী আ. রহিম (৩০) এবং রবিন (২৪)।

[৩] তাদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ১টি দেশীয় একনলা পাইপগান, ১টি দেশীয় দুইনলা বন্দুক, ৫টি দেশীয় রামদা, ৪টি পাইরোটেকনিক ও ৪ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।

[৪] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন তথ্যে হাতিয়া স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমানের নেতৃত্বে একটি দল হাতিয়ার হার্নি ছানান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেঘনা নদীর টাংকির খাল এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ডের সদস্যরাও পাল্টা গুলি চালায় এবং তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাত দলের প্রধানসহ তিনজনকে আটক করা হয়। আটক ডাকাত ও তাদের কাছ থেকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়