শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে অনলাইনে বিক্রি হবে কোরবানির পশু

সোহেল মিয়া: [২] মহামারি করোনা সংক্রমণরোধে এবার রাজবাড়ীতে আসন্ন পবিত্র ঈদুল আযহার কোরবানির পশু অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন জেলা প্রশাসন। এ ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যৌথ ভাবে একটি অনলাইন প্লাটফর্মও গড়ে তুলেছেন।

[৩] স্বাস্থ্য ঝুঁকি এড়াতে, পশু কিনি অনলাইন হাটে স্লোগান নিয়ে ‘রাজবাড়ী জেলার কোরবানির হাট’ নামে এই প্লাটফর্মে ক্রেতা-বিক্রেতা তাদের পশু কেনাবেচা করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

[৪] জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, দেশে এখন করোনার হিংস্রতা চলছে। করোনা সংক্রমণরোধ করতে সরকার সারা দেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছেন। আমরা সেটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে চেষ্টা করছি।

[৫] এদিকে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাও সন্নিকটে। তাই বর্তমান করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কোরবানির পশু ক্রয় বিক্রয় করার জন্য জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যৌথ ভাবে এই অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়