শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৪:১২ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরণ ফাউন্ডেশনের ত্রাণ পেল দৌলতদিয়ার ১২’শ যৌনকর্মী

সোহেল মিয়া: [২] পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (৯ জুলাই) দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাজবাড়ীর জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

[৩] যৌনপল্লীর অসহায় ও দুস্থ ১১'শ ৫২ জন নারীদের মধ্যে প্রত্যেককে ১বক্স করে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কাজের সার্বিক সহযোগীতা করেন গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. জাকির হোসেন, এসআই মো. মামুনসহ থানা পুলিশের সদস্যরা। এ সময় যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম উপস্থিত ছিলেন।

[৪] করোনার কারণে গত বছর থেকে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর প্রায় তিন হাজার বাসিন্দা অনেকটা অসহায় হয়ে পড়েন। লকডাউনের কারণে আয় অনেকটা বন্ধ হয়ে মহাবিপাকে পড়েন যৌনপল্লীর এসকল বাসিন্দারা। তাদের এই বিপদের সময় তখনও সহায়তার হাত বাড়িয়ে দেন উত্তরণ ফাউন্ডেশন।

[৫] ঝুমুর বেগম বলেন, করোনার সময় যৌনকর্মীদের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করতে শুরু করেন। তাদের এ বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন পুলিশের ডিআইজি হাবিবুর রহমান ও উত্তরণ ফাউন্ডেশন। লকডাউনের মধ্যে সম্প্রতি উত্তরণ ফাউন্ডেশন এসব অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। আজ তাদের জন্য আবার পাঠানো হয়েছে পষ্টিকর খাদ্য।

[৬] পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, লকডাউনের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে এই পল্লীর বাসিন্দারা। তাদের কথা ভেবেই উত্তরণ ফাউন্ডেশন বিভিন্ন সময়ে তাদের সহযোগিতা করে থাকে। বর্তমানে মানবিক পুলিশ কার্যক্রমেরে অংশ হিসেবে ডিআইজি হাবিবুর রহমান স্যারের সার্বিক ব্যবস্থাপনায় ১১শ ৫২ জনকে এ পুষ্টিকর খাবার (চাউল) এর বক্স তুলে দেওয়া হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়