শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০২:৪০ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে ৯ ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জে বেভারেজ কারখানার আগুন নিয়ন্ত্রণে; নিহত ৩, আহত অর্ধশত

আখিরুজ্জামান সোহান: দীর্ঘ প্রায় সাড়ে ৯ঘন্টা পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট।

এর আগে সন্ধ্যায় ওই কারখানার ভিতর থেকে দগ্ধ মিনা আক্তার (৪০) ও স্বপ্না রানী (৩৩)  নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্বপ্না সিলেটের যথি সরকারের স্ত্রী। মিনা আক্তার রূপগঞ্জের গোলাকান্দাইল নতুনবাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী। নিহত স্বপ্না রানীর মেয়ে বিশাখা রানীও এখানেই কাজ করেন। এরপরে রাতে ঢামেকে মোরসালিন নামে আরেকজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকাল ৫টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজে ১৬ জনকে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়