শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৯:১৮ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিঙ্গ সমতার জরিপে অগ্রসর ১০০টি দেশের মধ্যে ৩০তম অবস্থানে ইসরায়েল

মাহামুদুল পরশ: [২] সম্প্রতি জার্মান নেওব্যাংক এন ২৬ নামের একটি জরিপে এই তথ্য উঠে আসে। গবেষণায় বলা হয়, নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও একই স্থানে অবস্থান করছে ইসরায়েল।

[৩] মূলত রাজনীতি, কর্পোরেট নেতৃত্ব, আইনী সহায়তা, নারীদের বেতন বৈষম্য, মাতৃত্বকালীন ছুটিসহ নানান বিষয়কে মূখ্য করে এই জরিপটি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা জেরুজালেম পোস্ট। ১০০ টি দেশের ওপর পরিচালিত এই জরিপে ১৯৭০ সালের পর থেকে মোট ৫১ বছরের মধ্যে লিঙ্গ সমতা এবং নারী অধিকার প্রতিষ্ঠার দিক থেকে এই দেশগুলোর অবস্থান নিয়ে এই জরিপটি করা হয়।

[৪] জরিপে লিঙ্গ সমতার সারিতে এগিয়ে থাকা ১০০ টি দেশের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে নরওয়ে। ধারাবাহিকভাবে পরবর্তি অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, যুক্তরাজ্য এবং জার্মানি। জরিপে প্রতিটি দেশকে লিঙ্গ সমতার জন্য সর্বনিম্ন ৫০ এবং সর্বোচ্চ ১০০ স্কোর দেয়া হয়েছে যেখানে ৩০তম স্থানে অবস্থানরত ইসরায়েল পেয়েছে ৮৪.৫৫।

  • সর্বশেষ
  • জনপ্রিয়