শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৮:৫৯ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ ছিনতাইরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

[৩] বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়েছে, বুধবার রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কামরাঙ্গীরচরের সেকশন বেড়িবাধ এলাকায় অভিযান চালায়। এ সময় তামীম (২১), নোমান বেপারী (২০) ও নাজির হোসেন (২০) নামের ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার চাকু, ২টি চাকু, ৭টি ব্লেড ও ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

[৪] এছাড়া একইদিন একই এলাকায় পৃথক একটি অভিযান চালিয়ে রুবেল (৩০), স্বপন প্রকাশ ওরফে হালকা স্বপন (২৫) ও ওমর ফারুক (২২) নামের তিনজকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৩টি চাকু, ৫টি ব্লেড ও ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করছিলো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়