শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াই কোটি টাকার বেশি জাল রেভিনিউ স্ট্যাম্প-কোর্ট ফি বাজারে ছড়িয়েছে চক্রটি: র‌্যাব

মাসুদ আলম : [২] কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসে সরকারি রেভিনিউ স্ট্যাম্প ও বাংলাদেশ কোর্ট ফি তৈরির কথা থাকলেও রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় নিজেদের কারখানায় আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি তৈরি করতো একটি চক্র। বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে কোতোয়ালি থানার তাঁতিবাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের ২ জনকে গ্রেপ্তার করা হয়।

[৩] তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহমান হাওলাদার ও আবুল কালাম শিকদার। তাদের কাছ থেকে ৬১ লাখ ৫৬ হাজার টাকা সমমূল্যের ৪০ হাজার ৮০০টি ২০ টাকার জাল কোর্ট ফি ও ৫ লাখ ৩৪ হাজারটি ১০ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। চক্রটি ৪ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করতো মাত্র ৩২ হাজার টাকায়।

[৪] তিনি আরও বলেন, আব্দুর রহমান হাওলাদারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দুই কোটি ১১ লাখ টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও জাল কোর্ট ফি তৈরি এবং সরবরাহ করার অপরাধে একটি মামলা রয়েছে।

  • সর্বশেষ