শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৮:৪২ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানলো সাকিব

মাহিন সরকার : [২] বাংলাদেশকে ৪৬৮ রানে থামিয়ে দিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছে জিম্বাবুয়ে। তাকুদসওয়ান্সে কাইতানো এবং মিল্টন শুম্বা নতুন বলে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক এবং সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজদের ভালোভাবেই সামাল দেন।

[৩] ব্যাটিংয়ের প্রথম ঘন্টায় ১৩ ওভারে ৩৫ রান যোগ করে এই জুটি। এরপর ২৫ ওভার পর্যন্ত দেখেশুনে খেলে দলের রান ৫০ এর ওপর নিয়ে যান। কাইতানোর চেয়ে শুম্বা একটু হাত খুলেই ব্যাটিং করেন।

[৪] তবে ইনিংসের ২৮তম ওভারে ধৈর্য হারিয়ে সাকিবের ফুলার লেন্থের বলকে সুইপ করতে গিয়ে লেগ বিফরের ফাঁদে পড়েন এই ওপেনার। ৮৩ বলে ৭ বাউন্ডারির সাহায্যে ৪১ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। তার বিদায়ে ক্রিজে এসেছেন অধিনায়ক ব্রেন্ডন টেলর।

[৫] সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৬৮/১০ (ওভার ১২৬) ( মুমিনুল ৭০, লিটন ৯৫, মাহমুদউল্লাহ ১৫০, তাসকিন ৭৫, মুজারাবানি ৪/৯৪)
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৮৩/১ (৩৬.২ ওভার) (টেইলর ১৭*, শুম্বা ২২*) (সাকিব ১/২৭)

  • সর্বশেষ
  • জনপ্রিয়