শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রমণ বৃদ্ধির শঙ্কা নিয়েই পর্যটনখাত সম্পূর্ণভাবে চালু করার পরিকল্পনা থাইল্যান্ডের

রাকিবুল আবির: [২] বৃহস্পতিবার নতুন করে দৈনিক আক্রান্তের সংখ্যা ও মৃত্যু সংখ্যায় রেকর্ড করলো থাইল্যান্ড। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৭ হাজার এবং মারা গেছে ৭৫ জন। গত বছর করোনা মোকাবেলায় বেশ ভালো করলেও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সবকিছু থমকে দিয়েছে দেশটিতে। বিবিসি

[৩] কিন্তু এই মহামারির মধ্যেই পর্যটনখাত চালু করতে চাচ্ছে দেশটি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী গত মাসে ১২০ দিনের মধ্যে পর্যটনখাত চালু করার কথা বলেছিলেন। ঐ সময় তিনি বলেছিলেন, থাইল্যান্ড বিশ্বব্যাপী সবার টিকাগ্রহণ পর্যন্ত অপেক্ষা করবে না।

[৪] গত সপ্তাহের শুরুতেই ফুকেত সমুদ্র সৈকত কোয়ারেন্টাইন ছাড়াই পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে থাইল্যান্ড। তবে এই মহামারির মধ্যে আগামী ১০০ দিনের মধ্যে পর্যটকদের জন্য উন্মুক্ত করা নিয়ে শঙ্কায় দেশটি। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়