শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে ফুটবল দর্শকদের স্রোতে দিনে লাখ কোভিড রোগির আশঙ্কা

নুরে আলম: ডেনমার্কের বিপক্ষে সেমিফাইনালে জিতে ইউরো ২০২০ এর ফাইনালে ওঠায় ইংল্যান্ডের দর্শকেরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিলো। তাদের মধ্যে ছিলোনা কোনো সামাজিক দুরত্ব না ছিলো কোনো মাস্ক পরার প্রবণতা। খোলা মুখেই হাজার হাজার দর্শক উচ্ছ্বাসে মেতে উঠেছিলো একসঙ্গে। ইংল্যান্ড জিতে যাবার পর পরই আনুমানিক ৬৬ হাজার দর্শক সবাই আলিঙ্গনে মেতে ওঠে। ডেইলি মেইল

লন্ডনের ইমপেরিয়াল কলেজের বিজ্ঞানীরা বলেছেন, নিয়ম ভঙ্গের এই মেলায় আগামী ১৯ জুলাইয়ের মধ্যে দৈনিক কোভিড সংক্রমণ ১ লাখ হতে পারে। সাম্প্রতিক এই সমীক্ষায় দেখা গিয়েছে, বর্তমানে লন্ডনে আক্রান্তের সংখ্যা প্রতি সপ্তাহে দ্বিগুণ হচ্ছে। বর্তমানে নারীদের থেকে পুরুষরা ৩০ শতাংশ বেশী আক্রান্ত হচ্ছে। দীর্ঘ ৫৫ বছর পর ইংল্যান্ড ফুটবলের কোনো বড় আসরের ফাইনাল খেলতে যাচ্ছে। এই ফাইনাল খেলার আগেই এটি মারাত্মক রুপ ধারণ করতে পারে। এ সত্বেও ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হওয়ার জন্য স্টেডিয়াম দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রীরা।

প্রসঙ্গত, বর্তমানে ইংল্যান্ডে দৈনিক সংক্রমণ প্রায় ২৫ হাজার। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে একটি করোনা বিস্ফোরণ হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়