শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর বিধিনিষেধের মধ্যে ঢাকা ছাড়ছেন অনেকেই

মাসুদ আলম: [২] দেশব্যাপী ভয়ংকর রূপ নিয়েছে করোনা ভাইরাস। এত মৃত্যু, সংক্রমণের পরও লাগাম টানা যাচ্ছে না মানুষের চলাচলে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর বিধিনিষেধের মধ্যেও ঢাকা ছাড়ছেন অনেকেই। গণপরিবহন বন্ধ থাকলেও পায়ে হেঁটে জেলার সীমান্ত পার হয়ে বিকল্প পরিবহনে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে দূর-দূরান্তে যাত্রা করেন অনেকেই। যাদের বেশির ভাগই নিম্নবিত্ত ও দিনমজুর। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখামুখি হতে হয় না তাদের।

[৩] এদিকে বিধিনিষেধের ৮ম দিনেও রাজধানীর সড়কে যানবাহন ও মাুনষের চাপ দেখা যায় । অবাধেই যাতায়াত করছে ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন। তবে রাত গভীর হলেই সড়কে সবকিছুই স্বাভাবিক দেখা যায়।

[৪] ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) পিযুষ কুমার সরকার বলেন, নিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।  মানুষ ও যানবাহন গার্মেন্টেসের মালামাল ও নিত্য পণ্য সরবরাহের কথা বলে বের হয়। মামলা ও জরিমানা করেও এর সংখ্যা কমানো যাচ্ছে না।

[৫] ডিএমপির দারুস সালাম জোনের ট্রাফিক পরিদর্শক পলাশ সরকার বলেন, আমিন বাজার চেকপোস্টে জরুরি প্রয়োজনে ছাড়া কোনো যানবাহন রাজধানীতে প্রবেশ ও বাহির হতে দেওয়া হচ্ছে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়