শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে গলি থেকে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম: [২] বৃহস্পতিবার সকালে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের গলি থেকে মিলি চক্রবর্তী শান্তনার (৪২) মরদেহ উদ্ধার করা হয়।

[৩] শান্তনা ওই এলাকার সমীর চক্রবর্তীর স্ত্রী। সমীর পাশ্ববর্তী লোটো শো রুমের মালিক।

[৪] পুলিশ জানায়, শান্তনার ছেলে রাহুল সকালে ওই গোলীতে তার মায়ের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

[৫] ছেলে রাহুল বলেন, বুধবার রাত ১১টায় মায়ের সঙ্গে আমার শেষ কথা হয়।

[৬] মিলির স্বামী সমীর চক্রবর্তী বলেন আমি রাতে খেলা দেখার পর ঘুমিয়ে পড়ি। তার সঙ্গে আর কথা হয়নি।

[৭] তিনি আরো জানান, মিলি মৃত্যুর আগে ডায়েরিতে তার রোগাক্রান্তের কথা উল্লেখ করে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখে গেছেন ।

[৮] অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া জানান, তদন্তের জন্যে ওই নারীর মোবাইলফোন জব্দ করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদন্ত চলছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়