শিরোনাম
◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক না পরলে ফেরেশতা এসে বাঁচাবে না: ডিএমপি কমিশনার

মাসুদ আলম: [২] বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মধ্যে খাবার ও নগদ টাকা সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, আপনি পুলিশ দেখে মাস্ক পরবেন আর পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলবেন, আপনাকে কিন্তু আল্লাহর ফেরশতাও এসে বাঁচানোর চেষ্টা করবে না। বাঁচার জন্য একটি মাস্কই যথেষ্ট।

[৩] তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা নিজেকে এবং জাতীকে এই মহাবিপদ থেকে রক্ষা করতে পারব। সারা পৃথিবী এখন একটি দুর্যোগ অতিক্রম করছে। উন্নত দেশের যে অবস্থা দরিদ্র দেশেরও একই অবস্থা। ব্রাজিল, ভারতসহ বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ মারা গেছে। এখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা কার উন্নত এবং কার আর্থিক অবস্থা উন্নত তা মুখ্য বিষয় না। আমরা যদি বাঁচতে চাই তাহলে কিন্তু নিজেকে নিজে বাঁচাতে হবে। আপনাকে অন্য কেউ এসে বাঁচাতে পারবে না।

[৪] ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম আরও বলেন, আমি জানি আপনারা যারা এখানে আছেন সবাই কাজ করে খেতে চান। কেউ দান নিয়ে বাঁচতে চান না। কাজের জন্য যেন সব কিছু খুলে দেওয়া যায় সেজন্য প্রথমে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এই রোগ থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে বাইরে গেলে মাস্ক পরতে হবে ও ঘরে এলে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ফেলতে হবে। এছাড়া অকারণে হাত মুখে দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটুকু করলে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে পারব।

[৫] এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিআই'র সভাপতি জসিম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়