শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে পরীক্ষা গ্রহণে শিক্ষক ও পরীক্ষার্থীদের পরিচিত করতে টিউটোরিয়াল প্রকাশ করেছে ঢাবি

শরীফ শাওন: [২] গুগল ক্লাসরুম, জুম এবং ক্যাম স্ক্যানার ব্যবহারের মাধ্যমে পরীক্ষা গ্রহণের কর্মকৌশল শেখাতে তিন পর্বের এই টিউটোরিয়াল প্রকাশ করা হয়।

[৩] বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, যে সকল বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ভিডিও টিউটোরিয়ালসমূহ সে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকেও অনলাইনে পরীক্ষা গ্রহণে সহায়তা করবে।

[৪] প্রথম পর্বে গুগল ক্লাসরুম ব্যবহার করে পরীক্ষা নেয়া সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। দ্বিতীয় পর্বে পরীক্ষা গ্রহণের সময় প্রত্যবেক্ষণের জন্য জুম এর ফিচারসমূহ নিয়ে এবং শেষ পর্বে ক্যাম স্ক্যানার মোবাইল অ্যাপ ব্যবহার করে পরীক্ষার উত্তরপত্র স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে সেটিকে রিনেইম করা এবং ঐ অ্যাপ থেকে সরাসরি গুগল ক্লাসরুম এর কোন অ্যাসাইনমেন্ট-এর বিপরীতে উত্তরপত্র অ্যাটাচ করা সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে।

[৫] টিউটরিয়ালগুলোর লিংক যথাক্রমে (https://drive.google.com/file/d/1OWLT6v0Ak9JoxYO3o6b3soRCqUeoL9l/view?usp=sharing), (https://drive.google.com/file/d/1cRzZWTqFl0CVbGz5UTq4-ZoVMMkU_-ep/view?usp=sharing) এবং (https://drive.google.com/file/d/1GjUpSCmwXc7R_qWFTAVFyWq_h0tQ1V0Y/view?usp=sharing)

[৬] ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান এর পরামর্শে টিউটোরিয়াল তৈরির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং এন্ড লার্নিং। ভিডিওগুলো তৈরি করেছেন ঢাবি আইসিটি সেল-এর পরিচালক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খান ও সহকারী অধ্যাপক মো. সাঈদ সিদ্দিক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়