শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০১:০৬ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা অর্থের লালসায় একরামকে উস্কানি দেয়: কাদের মির্জা

জেরিন আহমেদ: [২] নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘নোয়াখালীতে অপরাজনীতির হোতা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। কয়দিন তার মুখ বন্ধ ছিল। গতকালক রাতে মদ খেয়ে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাম মাস্টারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তার ছেলে নাকি একরামের বিরুদ্ধে লিখেছে। এ সাহস, সে কোথ থেকে পায়।

[৩] তিনি আরও বলেন, জেলা আ’লীগের সেক্রেটারী বাদ দেন। সে একজন এমপি। এভাবে মদ খেয়ে, যার তার সাথে, যা ইচ্ছা তাই বলবে। তাকে এ ক্ষমতা কে দিয়েছে? এত বড় দুঃসাহস তাকে কে দিয়েছে? আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা আজকে অর্থের লালসায় তাকে উস্কানি দেয়। না হলে সে এ সাহস কোথা থেকে পায়?’

[৪] বুধবার (০৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন। সূত্র: ফেসবুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়