শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৪:৪০ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, বাড়ছে মৃত্যুর সংখ্যাও

রিয়াজুর রহমান: [২] চট্টগ্রামে করোনার শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৯ নমুনা পরীক্ষায় ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনের হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ। করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ।

[৩] একই সময় মধ্য মারা গেছেন ৯ করোনা রোগী। তার মধ্য ২ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।

[৪] চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৭৪৪ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৬২ হাজার ৯১৩ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

[৫] বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

[৬] সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৭ নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডি ল্যাবে ৬৪৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৪৯ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ১৭৮ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ৬২ জনের।

[৭] এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ নমুনা পরীক্ষায় ৫৩, অ্যান্টিজেন টেস্টে ৪৭৬ নমুনা পরীক্ষায় ১৮৪, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২২ নমুনা পরীক্ষায় ৪৪, শেভরন ল্যাবে ১৮২ নমুনা পরীক্ষায় ৪৫, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮ নমুনা পরীক্ষায় ২৫, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৩৮ নমুনা পরীক্ষায় ২৪ এবং এপিক হেলথ কেয়ারে ১০১ নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়