শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না জিম্বাবুয়ের শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশের বিপক্ষে হারারে টেস্ট মাঠে গড়ানোর ২৪ ঘণ্টা আগেও দলের সঙ্গে যোগ দিতে পারেননি জিম্বাবুয়ে দলের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ইনজুরি কাটিয়ে দলে ফেরা ক্রেইগ আরভিন।

[৩] এ দুই ক্রিকেটারকে ছাড়াই বুধবার ৭ জুলাই মাঠে নামতে যাচ্ছে জিম্বাবুয়ে। দলটির মিডিয়া ম্যানেজার ডার্লিংটন জানান, উইলিয়ামস ও আরভিন কোভিড আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন ২০ জনের স্কোয়াডে ছিলেন। কিন্তু তারা দলে যোগ দিতে পারেননি। কোভিড আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় তারা দুজনই এখন সেলফ আইসোলেশনে আছেন। উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর।

[৪] ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন টেলর। তরুণ দল নিয়ে ভালো করতে উদগ্রীব অভিজ্ঞ এ ক্রিকেটার।

[৫] অধিনায়কের দায়িত্বের পাশাপাশি উইলিয়ামস ব্যাটিংয়ে ভরসার নাম। মিডল অর্ডারে দলের হাল ধরেন তিনি। যদিও পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে হাসেনি তার ব্যাট। দুই ইনিংস মিলিয়ে ১৮ রানের বেশি করতে পারেননি। অন্যদিকে আরভিন নিজের সবশেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন।

[৬] পরে জিম্বাবুয়ে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে দুটি করে টেস্ট খেললেও আরভিন ছিলেন দলের বাইরে। ইনজুরির কারণে মিস করেছিলেন পাকিস্তান সিরিজ। এবার পুরোপুরি ফিট হয়ে অভিজ্ঞ ক্রিকেটার দলে ফিরলেও খেলার সুযোগ পাচ্ছেন না।

[৭] টেস্ট সিরিজ শেষে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। টেস্ট মিস করলেও দুজন একই সঙ্গে সীমিত পরিসরের সিরিজে ফিরতে পারেন। - ক্রিকইনফো

  • সর্বশেষ