শিরোনাম
◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালাল বিমানবন্দরে ব্রাহমা জাতের ১৮ গরু জব্দ

মাসুদ আলম: [২] সোমবার গরু গুলো যুক্তরাষ্ট্র থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। মিথ্যা ঘোষণা দিয়ে গরু গুলো আনা হয়।

[৩] কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান, বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয়েছে। কাস্টমস হাউজ হেফাজতে গরু রাখার ব্যবস্থা না থাকায় প্রাণিসম্পদ অধিদফতরের জিম্মায় দেয়া হয়।

[৪] বিমানবন্দর সূত্র জানায়, বিল অব এন্ট্রিতে সবগুলো গরুর মূল্য ধরা হয়েছে ৪০ হাজার ডলার। তবে কাস্টমস কর্মকর্তারা ধারণা করছেন গরুগুলো প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি। ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী এই গরুগুলোর আমদানিকারকের জায়গায় মোহাম্মদপুরের ‘সাদেক এগ্রো’র নাম লেখা রয়েছে। গরুগুলোর কোনো দাবিদার না পাওয়া গেলে নির্ধারিত সময় পর নিলামে বিক্রি করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়