শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক শিল্পে কর্মরত দেশি-বিদেশি কর্মীদের জন্য করোনা টিকা বরাদ্দ চেয়েছে বিজিএমইএ

মিনহাজুল আবেদীন: [২] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বরাবর এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছে সংগঠনটি। মানবজমিন

[৩] বিজিএমইএ মহাসচিব মো. ফয়জুর রহমান স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, গত ১৬ই জুন বিজিএমইএ বোর্ডের নবনির্বাচিত সভাপতি ও পর্ষদ সদস্যরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সময় টিকা সরবরাহ করা হবে মর্মে মন্ত্রী আশ্বাস দেন।

[৪] এদিকে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, সরকার অনেক দেশ থেকে টিকা আনার প্রক্রিয়া শুরু করেছে এবং এরই মধ্যে বেশকিছু টিকা আনা হয়েছে।

[৫] বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, পোশাক কারখানায় কর্মরত ৪২ লাখ শ্রমিকের পাশাপাশি বায়িং হাউজ ও কারখানার বিদেশি প্রায় সাড়ে ৮০০ কর্মকর্তার তালিকা মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। এখন টিকা আসছে, অর্থনীতির স্বার্থেই আমাদের শিল্পের সম্মুখসারির অর্থনৈতিক যোদ্ধাদের জন্য টিকা নিশ্চিতের অনুরোধ জানানো হয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়