শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিব শতবর্ষ উপলক্ষে বিএসএমএমইউতে অস্টিওআর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিস ক্লিনিক উদ্বোধন

শাহীন খন্দকার: [২] উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, কোভিড মোকাবিলা করে রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। সেই সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রমও এগিয়ে নেওয়া হবে। উপাচার্য আরো বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের উদ্যোগে অস্টিওআর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিস ক্লিনিক চালু করা হলো।

[৩] উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মাথাপিছু আয় ২২২৭ ডলারে উনীœত হয়েছে। মানুষের গড় আয়ু বেড়ে ৭৪ বছরে উন্নীত হয়েছে। গড় আয়ু বৃদ্ধির কারণে বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে। বয়স্ক মানুষের অধিকাংশই নীরব ঘাতক হাড়ের ক্ষয়রোগে ভুগছেন। অনেকে বুঝতেই পারেন না যে তারা হাড়ের ক্ষয় রোগে ভুগছেন।

[৪] তিনি বলেন, পুরুষের তুলনায় মহিলারা হাড়ের ক্ষয় রোগে বেশি ভোগেন, কারো কারো কোমরের হাড় ভেঙ্গে যায়। অস্টিওআর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিস ক্লিনিকে বিশেষজ্ঞ রিউমাটোলজিস্ট চিকিৎসকবৃন্দ হাড়ের ক্ষয়ে ভোগা রোগীদের সর্বাধুনিক চিকিৎসাসেবা প্রদান করবে। উপাচার্য আরো বলেন, গবেষণা কার্যক্রমকে আরো উৎসাহিত করতে গবেষণা ও থিসিসের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করা হবে।

[৫] তিনি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বহির্বিভাগ-১ এর চারতলায় ৪০৯ ও ৪১০ নং কক্ষে অস্টিওআর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিস ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা. মো. আবু শাহীনের সঞ্চালনায় আরও পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ