শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার হাত ঘুরে পরিকল্পনা মন্ত্রীর ফোন ৩০ হাজারে বিক্রি!

মাসুদ আলম : [২] পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোন ছিনতাইয়ের ঘটনায় ৩৭ দিন পেরিয়ে গেলে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ৫ থেকে ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফোনটি বন্ধ রাখায় বেগ পেতে হচ্ছে তদন্ত সংশ্লিষ্টদের। এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি র‌্যাব, ডিবি, সিআইডি, সাইবার ক্রাইম কাজ করছে।

[৩] তদন্ত সংশ্লিষ্টরা জানায়, ফোনটি ছিনিয়ে নিয়েছিলেন তাকে শনাক্ত করা হয়েছে। তিনি ফোনটি বিক্রি করে দিয়েছিলেন একজনের কাছে। এরপর আরও দুই হাত ঘুরে হাতিরপুলের একটি মোবাইলের দোকানে বিক্রি করা হয়। সেখান থেকে একজন ফোনটি কিনেছেন ৩০ হাজার টাকায়। তবে যিনি মোবাইলটি কিনেছেন তাকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ওই দোকানি তার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি। এমনকি ওই ব্যক্তি ফোনটি চালু করেনি। গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি সিগনালে গাড়িতে বসে মোবাইল ফোনে কথা বলার সময় ছোঁ মেরে নিয়ে যায় ছিনতাইকারী।

[৪] কাফরুল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ফরিদুল আলম বলেন, ফোনটি চালু না করায় উদ্ধার করা যাচ্ছেনা। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। যিনি সর্বশেষ ফোনটি কিনেছেন, তিনি তো চোর নন। কিন্তু সম্ভবত বিষয়টি জানতে পেরে ভয়ে ফোনটি বন্ধ করে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়