শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনলেন সাবেক এমপি জুলিয়া ব্যাংকস

সাকিবুল আলম:[২] জুলিয়া ব্যাংক এনিয়ে বলেন, পার্লামেন্টে ভোট চলাকালীন একজন পুরুষ এমপির কাছ থেকে অস্বস্তিকর স্পর্শ পেয়েছিলেন তিনি। অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ না করে জুলিয়া জানান, ঐ ব্যক্তি বর্তমানে কেন্দ্রীয় পর্যায়ের মন্ত্রী হিসেবে কর্তব্যরত আছেন। বিবিসি

[৩] অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের কার্যালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, তারা এ অভিযোগের বিষয়টি আগে থেকে জানতেন না। এ ধরনের ব্যবহার সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত বলেও জানানো হয় বিবৃতিতে।

[৪] জুলিয়া জানান, তিনি ও অন্যান্য এমপিরা সেদিন নৈশকালীন পার্লামেন্ট ভোটের জন্য অপেক্ষা করছিলেন। তখন অভিযুক্ত সেই মন্ত্রী তার পাশে বসে অশালীনভাবে তার পায়ে স্পর্শ করে।

[৫] জুলিয়ার এ অভিযোগ অস্ট্রেলিয়ার বর্তমান সরকার কর্তৃক চলমান নারী সহিংসতাকেই ইঙ্গিত করে। স্কট মরিসনের এই সরকারের বিরুদ্ধে এর আগেও নারীদের প্রতি সহিংসতার অভিযোগ উঠেছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়