শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারা বিশ্বে এ পর্যন্ত ৩২০ কোটি ডোজ করোনা টিকা প্রয়োগ

অনলাইন ডেস্ক: বিশ্বে এ পর্যন্ত ৩২০ কোটি ডোজ করোনা প্রতিরোধক টিকা প্রয়োগ করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ট্র্যাকিং ওয়েবসাইট 'আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা'র বরাত দিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়।

টিকা প্রয়োগে সবচেয়ে এগিয়ে চীন। দেশটিতে এ পর্যন্ত ১৩০ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। ৩৪ কোটি ৭৩ লাখ ডোজ টিকে দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত।

চীন, ভারতের পরে টিকা প্রয়োগে এগিয়ে থাকা দেশগুলোর বেশির ভাগই পশ্চিমা। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৩ কোটি ৬ লাখ, ব্রাজিলে ১০ কোটি ৫৩ লাখ, যুক্তরাজ্যে ৭ কোটি ৮৮ লাখ, জার্মানিতে ৭ কোটি ৭৩ লাখ, ফ্রান্সের ৫ কোটি ৪৪ লাখ, এবং ইতালিতে ৫ কোটি ৩৬ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী ২৮ জুন পর্যন্ত বাংলাদেশে টিকা প্রয়োগ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬৫ হাজার ডোজ।

৩ কোটি ৩৫ লাখ ডোজ টিকা দিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে তুরস্ক। এর পরে রয়েছে জাপান, মেক্সিকো এবং ইন্দোনেশিয়ার নাম।

জনসংখ্যা বিবেচনায় সর্বাধিক টিকা প্রয়োগ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এখানে প্রতি ১০০ জনে ১৫৭.০৬ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। ২য় অবস্থানে আছে দ্বীপপুঞ্জের মাল্টা। মাল্টায় ১০০ জনের মধ্যে টিকা দেওয়া হয়েছে ১৫৪.৬৩ ডোজ। এ ছাড়া প্রতি ১০০ জনে সেশেলসে ১৪০.৯২, সান মেরিনোতে ১৩১.৫৮, বাহরাইনে ১২৬.১৯, ইসরায়েলে ১২৫.০৫, চিলিতে ১১৯.৯৯, উরুগুয়েতে ১১৬.০৯, মঙ্গোলিয়ায় ১১৬.৭৫, যুক্তরাজ্যে ১১৬.২১, কাতারে ১১২.৭৮ ও হাঙ্গেরিতে ১০১.৮৬ ডোজ টিকা দেওয়া হয়েছে।

তবে বেশির ভাগ টিকার ক্ষেত্রেই একজনকে দুই ডোজ দেওয়া হয়েছে। তাই টিকার এ ডোজের সংখ্যা সম্পূর্ণরূপে টিকা পাওয়া ব্যক্তিদের সংখ্যা সমান নয়।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে—২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত করোনায় বিশ্বের ৩৯ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার জনের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ভারত এবং ব্রাজিল।

  • সর্বশেষ