শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৯:০১ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ১২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বাবুনগরী

বাশার নূরু: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছেন হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। সোমবার (৫ জুলাই) রাত ৮টা ৩৭ মিনিটে মন্ত্রীর ধানমন্ডির বাসায় প্রবেশ করেন বাবুনগরী।

এদিকে হেফাজত নেতারা ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরও মন্ত্রীর বাসায় প্রবেশ করতে দেখা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার চট্টগ্রাম থেকে ঢাকায়  আসেন জুনায়েদ বাবুনগরী। হেফাজতের  মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদিসহ সংগঠনের অন্যান্য নেতাদেরও তার সঙ্গে মন্ত্রীর বাসভবনে যাওয়ার কথা। সাক্ষাতে কওমি মাদ্রাসা খুলে দেওয়া, হেফাজত নেতা কর্মীদের মুক্তি, মামলার বিষয়ে আলোচনা  হবে।

হেফাজতের  মহাসচিব মাওলানা নুরুল ইসলামের ব্যক্তিগত সহকারী মোরশেদ বিন নূর বলেন, মাদ্রাসা খোলা, নেতাদের মুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

জুনায়েদ বাবুনগরীর সঙ্গে আলাপ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, উনি মাদ্রাসাগুলো খুলে দেয়ার ও হেফাজতে ইসলামী নেতাদের বিরুদ্বে মামলার নামে হয়রানি বন্ধের অনুরোধ করেছেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, করোনার কারণে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যখন সরকার খুলে দেয়ার অনুমতি দেবে তখন তার সঙ্গে মাদ্রাসাতেও শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি দেয়া হবে। তাছাড়া ওনার সঙ্গে অন্যান্য অনেক বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। যা এখনই আমি প্রকাশ করতে চাইছি না। সম্ভব হলে আগামীকাল (মঙ্গলবার) অথবা তার পরের দিন বুধবার জানাবো। বার বার অনুরোধ জানালেও এর বেশি কিছু বলতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ