শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শামীমকে নিয়ে রুবেল আশাবাদী, ভাগাভাগি করবেন নিজের অভিজ্ঞতা

রাহুল রাজ : [২] মিডল অর্ডারে ব্যাট হাতে দ্রুত গতিতে রান তোলা, বড় শট খেলার সামর্থ্য বেশ ভালোই শামীম হোসেন পাটোয়ারির। দলের প্রয়োজনে অফ স্পিনে কার্যকর, সাথে ফিল্ডিংয়ে তার চাইতে দক্ষ কাউকে এ মুহূর্তে খুঁজে পাওয়া কঠিন।

[৩] পুরষ্কার হিসেবে ডাক পেয়ে যান জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে। জাতীয় দলের অভিজ্ঞ পেসার পেসার রুবেল হোসেন বলছেন শামীম ভালো করবে, প্রয়োজনে নিজের অভিজ্ঞতা ভাগাভগি করবেন তার সাথে।

[৪] যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য শামীম পাওয়ার হিটিং আর ফিনিশিংয়ে কতটা সামর্থ্যবান সেটার নজির দেখিয়েছেন সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল)। ১৩ ইনিংসে ব্যাট হাতে ৩০.৩৭ গড়ে এক ফিফটিতে রান করেছেন ২৪৩। সবচেয়ে বড় ব্যাপার দলের প্রয়োজনীয় সময়ে রান তোলেন। বর্তমান স্ট্রাইক রেটে ১৪৬.৩৮।

[৫] প্রথমবারের মত জাতীয় দলের স্কোয়াডে মিরপুর ৫ জুলাই, অনুশীলন করেছেন শামীম। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সদস্যরা দেশ ছাড়বে পরের ধাপে। বর্তমানে জিম্বাবুয়েতে আছে টাইগারদের টেস্ট দল।

[৬] মিরপুরের দুইদিনের অনুশীলনে রুবেল হোসেন ও টি-টোয়েন্টি স্কোয়াডের শামীম একসাথে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। অভিজ্ঞ পেসার রুবেল এক ভিডিও বার্তায় শামীমকে নিয়ে আশার বেলুনে হাওয়া দিলেন। প্রয়োজনে নিজের এক যুগের জাতীয় দলের অভিজ্ঞতাও ভাগাভাগি করবেন।

[৭] তিনি বলেন, শামীম পাটোয়ারি খুবই ভালো প্লেয়ার। বড় প্লেয়ার। বড় ছয় মারতে পারে। ও ট্যালেন্ট প্লেয়ার। আশাকরি ও খুবই ভালো খেলবে। আমি যেহেতু বোলার কোনো বিষয় নিয়ে যদি সে জিজ্ঞেস করে আমার অভিজ্ঞতা তার সঙ্গে ভাগাভাগি করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়