শিরোনাম
◈ ওয়ান ইলেভেনে আলোচিত প্রভাবশালী সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী কে? তার গ্রেফতার কেন গুরুত্বপূর্ণ? ◈ সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি ◈ স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল, রাষ্ট্রপতি  ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়াবার হোম ডেলিভারি দিতেন টিকটক হৃদয় বাবুর সহযোগী ‘হিরো’ অনিক, গ্রেপ্তার ৫ : র‌্যাব

মাসুদ আলম : [২] গ্রেপ্তারকৃতরা হলেন- টিকটক হৃদয় বাবুর অন্যতম সহযোগী ও মগবাজারের চিহ্নিত সন্ত্রাসী অনিক হাসান ওরফে ওরফে হিরো অনিক, শহিদুল ইসলাম ওরফে এ্যাম্পুল, আবির আহমেদ রাকিব, সোহাগ হোসেন আরিফ ও হিরা। রোববার গভীর রাতে হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৩। তাদের কাছ থেকে গুলিসহ ১টি বিদেশি পিস্তল, পাঁচটি ধারালো অস্ত্র, ৩০০ পিস ইযাবা উদ্ধার করা হয় ।

[৩] সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন,
বিধিনিষেধেকে পুঁজি করে হাতিরঝিল এলাকাসহ বিভিন্ন স্থানে অনিককে তার সহযোগীরা ইয়াবা হোম ডেলিভারি করতে সহায়তা করতেন। অনিক হাতিরঝিল এলাকায় তার সহযোগীদের নিয়ে ঘুরতে আসা মানুষ ও পথচারীদের আটকে ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন।

[৪] তিনি আরও বলেন, হৃদয় বাবুকে বিভিন্ন সময় অনিক সন্ত্রাসী কার্যক্রমের সহযোগিতা করতো। টিকটক হৃদয়কে টিকটক গ্রুপের নেশা ও আড্ডার জন্য মাদক সরবরাহ করত অনিক। অনিকের নামে হত্যা মামলা, মাদক, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ নয়টি মামলা রয়েছে। তার একটি গ্রুপ রয়েছে যেখানে ২০ থেকে ২৫ জন সদস্য রয়েছেন। কিশোর অবস্থায় অপরাধের সঙ্গে জড়িত হন তিনি। অনিকের সহযোগীদের কারও কোনো পেশা নেই। অনিকের সহযোগীদের বিরুদ্ধে মামলা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়