শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসহায় মানুষের মাঝে ৫ হাজার খাবার বিতরণ করলো ডিএমপি

মাসুদ আলম : [২] সোমবার রাজধানীর ৫০টি থানা এলাকায় ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় মানুষের মাঝে ডিম খিচুরি বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির পক্ষ থেকে সোমবার থেকে টানা সাত দিন প্রতিদিন পাঁচ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।

[৩] রূপনগর থানার ওসি আরিফুর রহমান সরদার বলেন, করোনা সংক্রমণরোধে বিধিনিষেধ চলছে। প্রাণচঞ্চল এই ঢাকা শহর প্রায় থমকে গেছে। দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে সবার মতোই আরও বেশি বিপাকে আছেন অসহায় নাগরিকরা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস।

[৪] ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) পিযুষ কুমার সরকার বলেন, ১শ’ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্ষুধার্তদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

[৫] ভাষানটেক থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম বলেন, দুস্থ ও অসহায়দের মাঝে ১শ’ প্যাকেট খাবার বিতরণ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়