শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

সমীরণ রায়: [২] ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ চলতি অর্থবছরের প্রথম কিস্তির পণ্য বিক্রি শুরু করবে সোমবার থেকে। ঈদুল আজহা ও করোনা পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে এই পণ্য বিক্রি শুরু হবে। আগের মতোই এবারও ভোজ্য তেল সয়াবিন, চিনি ও মসুর ডাল-এই তিন পণ্য ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিতরণ করবে টিসিবি। রাজধানীসহ দেশব্যাপী আগের তুলনায় ৫০টি ট্রাক বাড়িয়ে ৪৫০ জন ডিলারের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে।

[৩] রোববার টিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৯ জুলাই পর্যন্ত পণ্য বিক্রি চলবে। এসব পণ্যের দাম আগের মতোই থাকবে। সয়াবিন তেলের লিটার ১০০ টাকা। মসুর ডাল কেজি প্রতি ৫৫ টাকা। চিনি কেজি প্রতি ৫৫ টাকা।

[৪] টিসিবির ট্রাক থেকে প্রতিজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল, (দুই লিটারের বোতল হলে ৪ লিটার), দুই কেজি মশুরু ডাল ও দুই কেজি চিনি কিনতে পারবেন।

[৫] এর আগে গত ৬-১৭ জুন ১১ দিন পণ্য বিক্রি করে টিসিবি। এ সময় উল্লিখিত তিন পণ্যই ঢাকাসহ দেশব্যাপী ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি করা হয় । প্রতিটি ট্রাকে এক হাজার লিটার তেল, ৭০০ কেজি চিনি ও ৪০০ কেজি মসুর ডাল দেওয়া হয়। এবারও একই পরিমান পণ্য দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়