শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় সেপটিকট্যাংকে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু

আনোয়ার হোসেন: [২] গোবিন্দগঞ্জে ল্যাট্রিনের সেপটিক ট্যাংকের কাজ করার সময় শ্বাসকষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সদু মিয়া উপজেলার হরিরামপুরের রামচন্দ্রপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

[৩] রোববার (৪ জুলাই) দুপুরে হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে নির্মাণাধীন ল্যাট্রিনের সেফটি ট্যাংকের কাজ করার সময় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে তিনি মারা যান ।

[৪] জানা গেছে, হরিপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে সাখাওয়াতজ্জামানের বাড়িতে ল্যাট্রিনের সেফটি ট্যাঙ্ক নির্মাণ কাজ করার সময় রোববার ল্যাট্রিনের ঢালাই কাজের সাটারিংয়ের বাঁশ-কাঠ খোলার জন্য কাজ শুরু করে সদু মিয়াসহ দুই শ্রমিক।

[৫] ট্যাংকের পানির মধ্যে নেমে কাজ করার সময় সদু মিয়া শ্বাসকষ্টে অসুস্থ হয়ে সেখানে পানিতে ডুবে যায়। অপর শ্রমিক উপরে উঠে এসে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তারা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে সদু মিয়ার লাশ উদ্ধার করে।

[৬] গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, সেপটিক ট্যাংকের কাজের জন্য সদু মিয়া ট্যাঙ্কির নিচে পানিতে নামে। কিন্তু ট্যাঙ্কির মধ্যে গ্যাসের সৃষ্টি হওয়ায় সেখানেই তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়