শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতায় কঠোর অবস্থায় কালীগঞ্জ উপজেলা প্রশাসন

ফিরোজ আহম্মেদ : [২] সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৪র্থ দিনেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ খানা পুলিশ নিরলসভাবে বর্ষা বৃষ্টির ভিতর দিনরাত শহর গ্রামগঞ্জে লকডাউন কার্যকর ও জনসচেতনতার কাজ করছে।

[৩] রোববার কঠোর লকডাউনের ৪র্থ দিনে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ও সরকারি ঘোষণা অনুযায়ী জনসাধারণকে লকডাউন মানাতে উপজেলার বিভিন্ন মার্কেটে, পয়েন্টে ও গ্রামগঞ্জের বাজার অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার বিকাল ৫ টার দিকে দুলাল মুন্দিয়া, সিঙ্গিবাজার, চাপরাইল সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। এ অভিযানে ও জনসচেতনতা পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সূর্বণা রাণী সাহা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার সহ কালীগঞ্জ থানা পুলিশ।

[৪] এ সময় স্বাস্থ্যবিধি মানা সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। ৪র্থ দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ টি মামলায় মোট ১২৬০০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এস আই আবুল খায়ের ও শেখ সুজাত আলী সহ পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দরা।

[৫] সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার বলেন বিশ্ব ব্যাপী মহামারী করোনা ভাইরাসের বিস্তার তরতর করে রেড়ে চলেছে তাই আমরা সরকারি আইন জনগণকে মানাতে ও জনসচেতনতা বৃদ্ধি করণে এ অভিযান পরিচালনা করছি ও অব্যাহত থাকবে।তিনি আরো জানান কালীগঞ্জ পৌরসভা সহ ১১ টি ইউনিয়নের সংক্রমণ অনেক কমের দিকে, এ সময় আইন অমান্য কারীদের কঠিন শাস্তি ও জরিমানা চলমান থাকবে এবং সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যাক্ত করেন। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ