শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যান সাজঘরে, সাকিবের ২ উইকেট

মাহিন সরকার : [২] ব্যাটিংয়ের পর বোলিংয়েও দ্যুতি ছড়াচ্ছেন সাকিব আল হাসান। নিয়ন্ত্রিত ও বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ে এরই মধ্যে পেয়েছেন ২ উইকেট। শতরানের আগে স্বাগতিক দলটি হারিয়েছে ৫ উইকেট।
[৩] সাকিবের ২ উইকেট বাদে একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।

[৪] বোলিং এসে প্রথম ডেলিভারিতে উইকেট পেয়েছেন সাকিব। ৩২ রান করা উদ্বোধনী ব্যাটসম্যান তাকুদজওয়ানাশে কাইতানো বাঁহাতি স্পিনারের ভেতরে ঢোকানো বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন। বিরতির এক ওভার পর তার শিকার ডিওন মায়ার্স। এবার ফ্লাইটেট ডেলিভারিতে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন ডিওন।

[৫] এর আগে মিল্টন সুম্বাকে (২) শরিফুল ও ব্রায়ান মুদজিংয়ানামাকে (১৬) সাজঘরের পথ দেখান ইবাদত। সবশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন রয় কাইয়া। অফস্পিনার মিরাজকে এগিয়ে এসে উড়াতে গিয়ে মিড অনে ধরা পড়েন রয়।

[৬] এর আগে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশ আর ব্যাটিংয়ে নামেনি। প্রথম দিন মাত্র ১ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে। সাকিব সর্বোচ্চ ৭৪ রান করেন। সাইফ ৬৫, শান্ত ৫২, লিটন ৩৭ ও মাহমুদউল্লাহ ৪০ রান করেন।

[৭] এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে একাদশের রান ৫ উইকেটে ১২৬। ওয়েসলি মাধভেরে ১৪ ও টিমিসেন মারুমা ৩৬ রানে অপরাজিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়