শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় বিধিনিষেধ না মানায় পথচারী ও ব্যবসায়ীর অর্থদণ্ড

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় করোনা বিধিনিষেধ না মানায় ১৮ জনকে ৩৪ হাজার ৮০০ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] রোববার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলাপাড়া পৌরশহরের নতুন বাজার, পাখিমারা বাজার ও শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল। এসময় শেখ হাসিনা সেনানিবাসের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

[৪] অর্থদন্ডকৃতরা হচ্ছে কলাপাড়া পৌর শহরের নতুন বাজারের এ জে ইলেকট্রনিক্স ১২ হাজার, অশোক এন্ড ব্রাদার্স ৫ হাজার, সাব্বির টেইলার্স ৩ হাজার, ইয়াস বস্ত্রালয় ৫ হাজার টাকা দন্ড প্রদান করা হয়েছে। এছাড়া বিনা কারনে বাইরে বের হওয়া ও চায়ের দোকানে জড়ো হওয়ার দায়ে ১৪ জনকে ৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

[৫] নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা ভাইরাসের মধ্যে নিয়ম ভঙ্গ করার কারণ ও দোকান খোলার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে এদের অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে । তবে লকডাউনের এই কয়দিন সকলকে বাড়িতে থাকার অনুরোধ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়