শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

এইচএম দিদার: [২] দাউদকান্দি মডেল থানার পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগর এলাকা থেকে ঢাকাগামী লবনের ট্রাকে তল্লাশী চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে।

[৩[ শনিবার দিবাগত রাতে দাউদকান্দি-চান্দিনা সার্কেল এএসপি মো. জুয়েল রানা ও মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) মো.শফিউল আলম, এসআই মো. জিয়াউর রহমান জিয়া, এএসআই মো. শফিকুল ইসলাম, এএসআই মোহাম্মদ ফিরোজ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগর নামক স্হানে গোপন সংবাদের ভিত্তিতে লবণ বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মজিবুর রহমান ও শাহীনূর ইসলাম শাহীনকে গ্রেফতার করে ট্রাক আটক করে।

[৪] গ্রেফতাররা হলেন, দিনাজপুর জেলা ও সদর থানার সুইহাড়ী গ্রামের হাসেম মিয়ার ছেলে মো.মজিবুর রহমান ( ৪৪ ), একই গ্রামের মো. শহীদুল ইসলামের ছেলে শাহীনুর ইসলাম শাহীন (৩৫)।

[৫] এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়