শিরোনাম
◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মগবাজারের বিস্ফোরণস্থল থেকে গ্যাস ছড়াচ্ছে, মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক:[২] রাজধানীর মগবাজারের আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনের নিচতলা থেকে হঠাৎ করে গ্যাস বের হচ্ছে। সেইসঙ্গে ধোঁয়াও দেখা গেছে।

[৩] ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, রোববার সকালে ভবনটির পাশে কর্মরত পুলিশ সদস্যরা জানান, ভবনটি থেকে গ্যাস লিকেজ হচ্ছে এবং ধোঁয়ার মতো কিছু দেখা যাচ্ছে। খবর পেয়ে ফায়ারের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। যেহেতু ওই স্থানে কিছুদিন আগে একটি বড় ধরনের বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে সেহেতু বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এদিকে শনিবার ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় দায়ের হওয়া মামলার তদন্ত ডিএমপি’র কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৪] সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের এডিসি এ কে এম রহমতউল্লাহ চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটির তদন্তভার বুঝে নিয়েছে সিটিটিসি। যেহেতু এই ঘটনায় তদন্তের ক্ষেত্রে টেকনিক্যাল কিছু ব্যাপার রয়েছে। বøাস্ট বলেন, বিস্ফোরণ বলেন এসব ক্ষেত্রে বাংলাদেশে টেকনিক্যাল এক্সপার্ট রয়েছে একমাত্র বোম ডিসপোজাল ইউনিটের। আর কোনো প্রতিষ্ঠানে কিন্তু এ রকম টেকনিক্যাল এক্সপার্ট নেই। সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্ত করবে বোম ডিসপোজাল ইউনিট।

  • সর্বশেষ