শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, সংকটের জন্যে ভারতকে দায়ী করছেন অনেকে: আউটলুক ইন্ডিয়া

রাশিদুল ইসলাম : [২] ভারত, নেপালের পর বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই দুর্ভোগের জন্য বাংলাদেশের অনেকে ভারতকে দায়ী করছেন। টিকার জন্য শুধু ভারতের ওপর নির্ভরশীলতায় সরকারের সমালোচনা করছে অনেকে। আউটলুক

[৩] টিকার জন্যে ভারতের ওপর নির্ভর না করলে দেশের বেশির ভাগ নাগরিককে টিকাদানে সক্ষম হতো বাংলাদেশ। টিকাদান কর্মসূচি আগেভাগেই শুরু হওয়ার পর ফ্রি চীনা টিকার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি ভারত থেকে টিকা আমদানি স্থগিত না হতো, তাহলে পরিস্থিতি এমন হতো না।

[৪] চীনের সিনোফার্ম টিকার প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য ঢাকার ওপর নয়া দিল্লির প্রচণ্ড চাপ ছিল।

[৫] ভারত টিকা রপ্তানির মতো কোনো অবস্থানে ছিল না। ঢাকা ফের চীনের মুখাপেক্ষী হয়, তখন চীন টিকার জন্য অর্থ দাবি করে বসে। চীনা টিকা বিনামূল্যে দেওয়ার কথা ছিল, তা এখন অর্থ দিয়ে কিনতে হচ্ছে।

[৬] সরকারের প্রজ্ঞা নিয়ে প্রশ্ন করছে জনগণ। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক এবং স্বাধীনতা যুদ্ধে ভারতের বড় অবদান শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করা হবে। তার অর্থ এই নয় যে, দিল্লির সিদ্ধান্ত মেনে চলতে হবে ঢাকাকে। সর্বোপরি, যখন মানুষের জীবন ঝুঁকিতে।

[৭] করোনা বৃদ্ধি সত্ত্বেও প্রতিবেশী ভারতের চেয়ে উন্নত উপায়ে করোনা মহামারি মোকাবিলা করছে শেখ হাসিনার সরকার। ভারতে যেমন এম্বুলেন্সে অক্সিজেনের জন্য রোগী হাসফাঁস করছিলেন, তেমন ভয়াবহ দৃশ্য বাংলাদেশে ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়