শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় লকডাউনের ৩য় দিনে পৃথক অভিযানে ৫৩ জনকে জরিমানা

আবুল বাশার : [২] ময়মনসিংহের ভালুকায় শনিবার (৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত করোনা ভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমন নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর লকডাউনের ৩য় দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ৫৩ জনকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ১৫জনকে চৌদ্দ হাজার ও উপজেলা সহাকারী কমিশনার(ভূমি) মোঃ মাইনউদ্দিন ৩৮জনকে ২৪ হাজার টাকা পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন।

[৩] এ সময় সরকারী নির্দেশনা অমান্য করে মটর সাইকেল চালানো, বিনা কারণে বাজারে ঘোরাফেরা ও মাস্ক ব্যবহার না করায় সংক্রামক নিয়ন্ত্রন ও নির্মুল আইন/২০১৮ মোতাবেক ৫৩ জন পথচারীকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৪] ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন- সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রশাসনের লোকজন মাঠে রয়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রশাসনের কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে। ভালুকাকে সুরক্ষিত রাখতে আমাদের প্রচেষ্টা চলছে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়