শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শত দুর্যোগেও বাংলাদেশকে কারও কাছে হাত পাততে হয় না: কৃষিমন্ত্রী

সমীরণ রায়: [২] মো. আব্দুর রাজ্জাক, এমপি বলেছেন, বাংলাদেশ এখন আর ভিক্ষুকের জাতি না। বিদেশি সাহায্যের উপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল না। বরং আত্মনির্ভরশীল। একসময় দুর্যোগ হলেই বাংলাদেশকে অন্যের কাছে হাত পাততে হতো।

[৩] তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন, ভিক্ষুকের জাতির কোন সম্মান থাকে না। সারা পৃথিবীতে মাথা উঁচু করে, সম্মান নিয়ে চলতে হলে স্বনির্ভর হতে হবে। কারো নিকট হাত পাতলে চলবে না। তাই স্বাধীনতার পরপরই তিনি বাংলাদেশকে সব দিক দিয়ে আত্ননির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। আজকে খুবই আনন্দের বিষয় যে, তাঁর সুযোগ্যকন্যা শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে। শুধু দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা নয়, প্রাকৃতিক দুর্যোগেও এখন কারো কাছে হাত পাততে হয় না। কারও সাহায্যের উপর নির্ভরশীল হতে হয় না। বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য, বিশ্বের রোল মডেল।

[৪] শনিবার তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ‘ভিক্ষুক পুনবার্সন কেন্দ্র’ উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

[৫] ধনবাড়ী উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে উপজেলা প্রশাসন ১০জন ভিক্ষুককে ২টি দোকান নির্মাণ করে দিয়েছে। এ দোকান থেকে পাওয়া ভাড়া ভিক্ষুকরা নিজেরা ব্যয় করবেন। এতে করে তাঁদেরকে আর ভিক্ষা করে জীবননির্বাহ করতে হবে না।

[৬] এতে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গণি, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়