শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মটিকা না নেয়া ব্যক্তিরা ‘করোনা ভ্যারিয়েন্ট’ এর কারখানা, বলছেন সংক্রামক বিশেষজ্ঞরা

লিহান লিমা: [২] সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের নতুন যে ধরনগুলো হচ্ছে তার একমাত্র উৎস হলো আক্রান্ত ব্যক্তির দেহ।

[৩] ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি অব মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিভাগের অধ্যাপক ড উইলিয়াম শ্যাফলার বলেন, ‘টিকা গ্রহণ না করা ব্যক্তিরা অন্যদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। তারা ভাইরাসের ভিন্ন ভিন্ন ধরণের সম্ভাব্য কারখানা। যেখানে যত বেশি টিকা না গ্রহণকারী ব্যক্তি থাকবে সেখানে তত বেশি ভাইরাসের ধরন বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। ভাইরাস মানুষের শরীর থেকে শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে হতে আরো মারাত্মক রুপান্তর ঘটায়।’

[৪] সব ভাইরাসই রুপান্তরিত হয়। তবে করোনা ভাইরাস শুধু রুপান্তরিত হয়েই ক্ষান্ত থাকে না এটি আরো পরিবর্তিত হয় ও বিকশিত হয়। সংক্রমিত ব্যক্তির থেকে আরেকজনে যখন এটি ছড়ায় এর পরিবর্তিত রুপটিই ছড়ায় এবং ক্রমে এই রুপান্তর একটি ভাইরাসের ধরনে পরিণত হয়।

[৫] জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অণুজীব ও প্রতিরোধক বিশেষজ্ঞ অ্যান্ড্রু পেকোস বলেন, ‘রুপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাসের ছড়িয়ে পড়া আরো সহজ হয়। ভাইরাস প্রতিনিয়ত পরিবর্তিত হয় এবং ভিন্ন শরীর তাকে আরো পরিবর্তিত হওয়ার সুযোগ করে দেয়। যে ভাইরাস ছড়িয়ে পড়ে না সেগুলো পরিবর্তিত হতে পারে না।’

[৬] বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনার পরিবর্তিত রুপ আলফা, বেটা, ডেল্টা, এপসিলন, ইটা ও গামা দেখা গিয়েছে। এগুলো করোনার মূল ধরণ থেকে সম্পূর্ণ ভিন্ন ও একেকটির থেকে একেকটি অনেক শক্তিশালী এবং সংক্রমক।

[৭] বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, আমরা ভাইরাসকে যত বেশি ছড়াতে দেবো এর পরিবর্তিত হওয়ার সুযোগ তত বাড়বে। ভাইরাস যখন টিকা গ্রহণ করা কোনো প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিকে আক্রান্ত করার চেষ্টা করে তখন এটি ব্যর্থ হয় কিংবা সফল হলেও হালকা সংক্রমণ ঘটায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়