শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে লড়াইয়ে নামছে চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক, ইউক্রেন ও ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : [২] ইউরো ফুটবলের মেষ আটের লড়াইয়ে রাত দশটায় বাকুতে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক। অপর ম্যাচে ইউক্রেনের বিপক্ষে লড়বে শিরোপার স্বপ্নে বিভোর ইংল্যান্ড। রোমের স্তাদিও অলিম্পিকোয় ম্যাচটি শুরু হবে রাত একটায়।

[৩] নক আউটে জার্মানির বিপক্ষে ৫৫ বছর ধরে জয় না পাওয়ার আক্ষেপ রাউন্ড অব সিক্সটিনে মিটিয়েছে ইংল্যান্ড। তবে সেমিফাইনালেও ইংলিশদের পিছু ছাড়ছে না সেই জার্মানি। ইউক্রেনের বিপক্ষে ম্যাচের জন্য উয়েফার রেফারি লিস্ট প্রকাশের পর থেকেই ইন্টারনেট জুড়ে ঘুড়ছে ইংল্যান্ডের জার্মানি ভূত।

[৪] চতুর্থ কোয়ার্টার ফাইনাল পরিচালনার জন্য ৫ স্তরে কাজ করবেন মোট ৮ রেফারি। যাদের সাতজনই জার্মান। চতুর্থ রেফারির একমাত্র দায়িত্ব সামলাবেন স্পেনের কার্লোস গ্রান্দে।

[৫] একদিকে, ২৫ বছর ধরে ইউরোর সেমিফাইনালে খেলতে না পারার চাপ। অন্যদিকে, নিরপেক্ষ ভেন্যু। হ্যারি কেইন, রাহিম স্টার্লিংদের জন্য পরীক্ষার মঞ্চ হয়ে অপেক্ষায় রোমের স্তাদিও অলিম্পকো। হোম ভেন্যু ওয়েম্বলিতে টানা চার খেলার পর, পরের মাঠে নামছে সাউথগেটের দল। ভ্রমন বিধিনিষেধের কারণে গ্যালারিতে থাকছেনা থ্রি লায়ন্স সমর্থকদের আধিপত্য।

[৬] সা¤প্রতিক ফর্ম আর পরিসংখ্যান সব বিচারেই এগিয়ে ইংলিশরা। শেষ ১২ ম্যাচে অপরাজেয় ৬৬ বিশ্বচ্যাম্পিয়ন। টুর্নামেন্টে এখনও ধরে রেখেছে ক্লিনশিট।

[৭] বিপরীতে অনেকটা ভাগ্যের জোরেই ইউরোয় নিজেদের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলছে ইউক্রেন। ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ডও ভালো নয় শেভচেঙ্কোর দলের। সাত দেখায় একমাত্র জয়টি এসেছিলো ২০০৯ সালে। তবে ইংলিশ ফুটবল স্টাইল বেশ ভালোই জানা সাবেক চেলসি তারকা শেভচেঙ্কোর। - চ্যানেল২৪

  • সর্বশেষ