শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাপ্রধানের জন্মদিনে তার প্রতিকী কফিন পোড়ালো মিয়ানমারের বিক্ষোভকারীরা

লিহান লিমা: [২] শনিবার ছিলো মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লিয়াংয়ের জন্মদিন। এদিন পাঁচমাসব্যাপী চলমান সেনা অভ্যূত্থান বিরোধী বিক্ষোভকারীরা তার ছবি ও প্রতিকী কফিন পোড়ান। রয়টার্স

[৩] মিয়ানমারের পূর্বাঞ্চলের মন প্রদেশের থিয়েনজায়েত শহরের বিক্ষোভকারীরা তার কফিন পুড়িয়ে সেখানে বার্তা লিখে দেন ‘তোমার আত্মা কখনোই শান্তিতে থাকবে না’, ‘তোমার জন্মদিন ও মৃত্যুদিন যেনো একই দিনে হয়’। মিয়ানমারের অন্যান্য শহরেও এ ধরনের বিক্ষোভ হয়েছে।

[৪] দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মানদালে’তে এক বিক্ষোভকারি বলেন, ‘আমরা এটিকে একটি অভিশাপ হিসেবে পোড়াচ্ছি’। আগুনের হলকায় ফাঁকে দেখা যাচ্ছিলো ৬৫বছরের জেনারেলের ছবির কিছুটা অংশ।

[৫] গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ প্রেসিডেন্টকে বন্দি করে তাদের দল এএলডির ওপর নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ আনে সেনাবাহিনী। তবে অভ্যূত্থান ঘটালেও এখন পর্যন্ত দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছে তারা। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও বিক্ষোভ হচ্ছে, গণঅভ্যূত্থানে অচল হয়ে পড়েছে দেশটির অর্থনীতি, সীমান্তঞ্চলগুলোতে প্রতিনিয়ত সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠির লড়াই হচ্ছে।

[৬] এ পর্যন্ত এই সংঘর্ষে বাস্তুহারা হয়েছেন প্রায় ২ লাখ, গ্রেপ্তার হয়েছেন ৫ হাজার ২শ এবং প্রাণ হারিয়েছেন ৮৮০ জন।

[৭] যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপিয় ইউনিয়ন মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞারোপ করেছে। তবে চীন ও রাশিয়ার ভেটোর মুখে দেশটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়