শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রস্তুতি ম্যাচে সাইফের ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল টাইগাররা

মাহিন সরকার : [২] আগামী ৭ জুলাই একমাত্র টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে একাদশের মুখোমুখি হয়েছে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি।

[৩] প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে মুমিনুলরা। ওপেনিংয়ে নেমে ৩০ বল মোকাবেলা করে শূন্য রানে ফেরেন সাদমান। এরপর নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে জুটি গড়ে তোলেন সাইফ হাসান। ৮০ বলে ১১ টি বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাইফ হাসান।

[৪] লাঞ্চের আগ পর্যন্ত ২৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ২৭* এবং সাইফ হাসান ৬১* রান করে অপরাজিত আছেন।

[৫] এই ম্যাচে খেলছেন না তামিম ও মুশফিক। এছাড়া স্কোয়াডে থাকা ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান ও তাইজুল ইসলাম খেলছেন না এই ম্যাচ। অন্যদিকে জিম্বাবুয়ে একাদশে আছে তাদের মূল স্কোয়াডের অনেকেই

[৬] বাংলাদেশ দল : সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

[৭] জিম্বাবুয়ে একাদশ : তানাকা শিভাঙ্গা, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গে, রয় কায়া, তাকুজওয়ানাশে কাইতানো, ওয়ে¯িø মাধেব্রে, টিমিসেন মারুমা, ব্রায়ান মুজিঙ্গানিয়ামা, টাপিওয়া মুফুজা, ডিওন মায়ের্স, মিল্টন শুম্বা।

[৮] এক্সট্রা : ব্রাইট চিপুঙ্গু, তারিসাই মুসাকান্দা, চার্ল্টন শুমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়