শিরোনাম
◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায় 

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউড তারকা আমির খান-কিরণ রাওয়ের বিচ্ছেদ

বিনোদন ডেস্ক : ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলেন বলিউডের তারকা জুটি অভিনেতা আমির খান ও পরিচালক-প্রযোজক কিরণ রাও।
তারা শনিবার এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

বিবৃতিতে তারা বলেন, “গত ১৫ বছরে আমরা একে অপরের সঙ্গে জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছি। বিশ্বস্ততা, শ্রদ্ধা ও ভালোবাসায় আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে।

“এবার আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করছি, এই যাত্রায় আমরা স্বামী-স্ত্রী হিসেবে থাকছি না। তবে সন্তানের বাবা-মা ও পরিবারের সদস্য হিসেবে আমরা পাশে থাকব।”

২০০৫ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন আমির-কিরণ; কয়েকদিন আগেই পঞ্চদশ বিয়েবার্ষিকী উদযাপন করেন তারা। ২০১১ সালে তাদের সন্তান আজাদের জন্ম হয়।

প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে সংসারে আমিরের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রীনার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর কিরণকে বিয়ে করেন আমির।

‘লগন’ চলচ্চিত্রের শুটিংয়ে তাদের পরিচয়; কিরণ সেই ছবির সহকারী পরিচালক ছিলেন।

বিবৃতিতে তারা জানান, সন্তান হিসেবে আজাদের যাবতীয় দায়িত্ব তারা পালন করবেন। দাম্পত্য জীবনের প্রভাব পেশাগত জীবনে পড়বে না। একসঙ্গে চলচ্চিত্রে কাজ করবেন; পাশাপাশি তাদের পানি ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমির-কিরণ। সূত্র : বিডিনিউজ২৪.কম

  • সর্বশেষ