শিরোনাম
◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে কঠোর বিধিনিষেধের ৩য় দিনেও ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

তাহেরুল আনাম: [২] দিনাজপুরে কঠোর বিধিনিষেধে মাঠে কাজ করছেন সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় মোড়ে মোড়ে অবস্থানরত প্রশাসন যাদের চলাফেরায় সন্দেহ হচ্ছে তাদের শহরে প্রবেশে বাধা প্রদান করছেন। প্রশাসনের পক্ষ থেকে হ্যান্ড মাইকের মাধ্যমে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।

[৩] অন্যদিকে গ্রাম থেকে শহরে প্রবেশে দেখা গেছে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি। এদিকে গত কয়েক দিনের তুলনায় আজ শনিবার নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কমে দাড়িয়েছে ২১ শতাংশে।

[৪] গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২২৮ জনের যার মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২৫৮ জনের শনাক্তের হার ২১ শতাংশ। এদিকে ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছে ২ জন যার মধ্যে সদরে ১ ও নবাবগঞ্জের ১ জন।

[৫] অন্যদিকে গ্রামগুলোয় ঘুরে দেখা গেছে সামাজিক শারীরিক দুরত্ব ও মাস্ক ব্যবহার না করায় সেদিকেও করোনা আক্রান্ত রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ​এমতাবস্থায় প্রশাসনকে গ্রামের দিকে নজরদারি বাড়ানোর আহবান জানিয়েছেন সচেতন মানুষগুলো।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়